পৌর শহরকে বিভিন্ন ভাবে সৌন্দর্যায়নের উদ্যোগ গ্রহণ করেছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক পাল। কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকার মোড়ের মাথায় মনি ঋষিদের মূর্তি বসানোর উদ্যোগ গ্রহণ করে। শহরের সৌন্দর্যায়নের পথে আরো এক কদম এগিয়ে গেলো কালিয়াগঞ্জ পৌরসভা। স্বামী প্রণবানন্দ মহারাজের আবক্ষ মূর্তি স্থাপনের মধ্যে দিয়ে। বিগত কয়েক মাস আগে কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘে পাশের এক রাস্তার নাম পরিবর্তন করে রাখা হয় স্বামী প্রণবানন্দ লেন। সেই রাস্তার নামে রাস্তার তিন মাথা মোড়ে পৌরসভার উদ্যোগে স্বামী প্রণবানন্দ মহারাজের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। এদিন কালিয়াগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বামীজীর আবক্ষ মূর্তি উন্মোচিত করেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল। এছাড়াও উপস্থিত ছিলেন স্বামী বিকশাতানন্দ মহারাজ, কাউন্সিলার মিলন বিশ্বকর্মা,অমিত দেবগুপ্ত ,বিশিষ্ট সমাজসেবী ঈশ্বর রজক সহ আরো অনেকে। এদিন স্বামীজীর আবক্ষ মূর্তির উন্মোচনের আগে বর্নাঢ্য শোভাযাত্রা সহকারে মন্দির প্রাঙ্গন থেকে প্ৰণবানন্দ সরণিতে একটি শোভা যাত্রা হয়।
পৌরপতি কার্তিক চন্দ্র পাল বলেন, আগামী দিনে কালিয়াগঞ্জের সৌন্দর্যয়নে নানান ধরনের পরিকল্পনা নিচ্ছে কালিয়াগঞ্জ পৌরসভা। উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক আলোর পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় বসানো হবে বিভিন্ন মুনি ঋষিদের আবক্ষ মূর্তি। তিনি আরো বলেন শহরকে সুন্দর করে তুলতে কালিয়াগঞ্জ পৌরসভা বদ্ধ পরিকর। শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানুষের মন পরিষ্কার থাকে আর তখনই শহর এক নতুন মাত্রা পায় মানুষের কাছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/VOB3ntvV2Zo